২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ


পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

স্পেশাল করেসপন্ডেন্ট | ন্যশনাল টাইমস টোয়েন্টিফোর.কম
আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০২:৪৪:১৩ অপরাহ্ন
মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

মাদারীপুরের ডাসার এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহতসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। আর আহতদের প্রথমিক চিকিৎসার জন্য মাদারীপুর ও কালকিনি হাসপাতালে নেওয়া হয়।

 
আহতরা হলেন—হুমায়ুন, তাসলিমা, নুর আলম, বাবুল আযানি, তাসলিমা, হায়দার হোসেন, মঞ্জু, আলামিন, তোফায়েল, আরিফ শিকদার, সুজন, লিটন ও সোহাগ।

 

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় আসলে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হয়।

 
আহত হয় অন্তত আরো ২০ জন। 

 

খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

 
মহাসড়কে যান চলাচলের স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।

 

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধে হয়ে যায় যান চলাচল। ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ