শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের আগুন নিভলেও এখনো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। রবিবার সকালে সেখানে ফায়ার সার্ভিস দুই পাশ থেকে পানি দিচ্ছে।
এ দিন বিমানবন্দরের সামনে মানুষের ভিড় দেখা গেছে। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
গতকাল দুপুর সোয়া ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে ৩টা থেকে ফ্লাইট স্থগিত করা হয়, যা রাত ৯টা থেকে আবার চালু হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৯টার পর দুবাই থেকে আসা একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।