কার্গো ভিলেজ থেকে এখনো ধোঁয়া উড়ছে, চলছে উদ্ধারকাজ

আপলোড সময় : ১৯-১০-২০২৫ ১২:৩৩:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১২:৩৩:২৬ অপরাহ্ন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের আগুন নিভলেও এখনো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। রবিবার সকালে সেখানে ফায়ার সার্ভিস দুই পাশ থেকে পানি দিচ্ছে।


এ দিন বিমানবন্দরের সামনে মানুষের ভিড় দেখা গেছে। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

 
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম সকালে গণমাধ্যমকে বলেন, এখনো উদ্ধারকাজ চলছে।

 

গতকাল দুপুর সোয়া ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে ৩টা থেকে ফ্লাইট স্থগিত করা হয়, যা রাত ৯টা থেকে আবার চালু হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৯টার পর দুবাই থেকে আসা একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

 
আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নিরূপণ ও দায়ীদের চিহ্নিত করে সুপারিশ প্রদান করতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে এনবিআর। এদিকে ক্ষয়ক্ষতি নিরূপণে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এর পেছনে নাশকতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
 
 

 

 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :