টঙ্গীতে কেমিক্যাল গুদামে আগুন, দ্বগ্ধ দুই ফায়ার কর্মীর অবস্থা আশঙ্কাজনক

আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:১৩:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:১৩:১৩ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে আসার পর সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে উদ্ধার অভিযানে যৌথ বাহিনীও যোগ দিয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জন দ্বগ্ধসহ ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দ্বগ্ধদের মধ্যে দুই ফায়ার সার্ভিসকর্মীর দেহ শতভাগ পুঁড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টায় লাগা আগুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

 

 

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে আমরা উপস্থিত রয়েছি। ভেতরে উদ্ধার অভিযান চলছে। আশপাশের পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নজরদারিতে রয়েছে।

 

 

আগুনে ফায়ার সার্ভিসের চারজন কর্মী ও ওই কারখানার এক কর্মকর্তা দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। আহত আরো দুজন টঙ্গী হাসপাতালে রয়েছেন। আহত আরেকজনের অবস্থান ও পরিচয় জানা যায়নি।

 
 

 

দ্বগ্ধরা হলেন—ফায়ার সার্ভিসের পরিদর্শক জান্নাতুল নাঈম (৪৩)  ৪২%, ফায়ার ফাইটার মো. শামীম (৪৫), ১০০%, মো. নুরুল হুদা (৪৫) ১০০%, ও  মো. জয় হাসান (২৫) ৫% দ্বগ্ধ হয়েছেন।  
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন (৪২) আহত হয়েছেন তবে দ্বগ্ধ নন। 
আহত কারখানা কর্মকর্তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় আহত পথচারী বাবু হাওলাদার (২০) ও আশিক (১৭) টঙ্গী হাসপাতালে ভর্তি। 

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বি সংবাদের সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, এর মধ্যে জয় হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে।

 

 

এদিকে গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মীর শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

সোমবার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ফায়ার ফাইটারদের দেখতে গিয়ে একথা জানান ফায়ার সার্ভিসের ডিজি।

মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন ফায়ার ফাইটার ১০০ শতাংশ দগ্ধ হয়েছেন। ফায়ার ফাইটারদের শরীরে যে পিপি থাকে, তার তাপমাত্রা থাকে ৩০০ থেকে ৩২০। কিন্তু এই আগুনে পিপিও পুড়ে গেছে। দগ্ধরা হলেন- ফায়ার ফাইটার নুরুল হুদা, মো. শামীম, অফিসার খন্দকার জান্নাতুল নাঈম ও জয় হাসান। তাদের মধ্যে দুজনের ১০০ শতাংশ দগ্ধ আর বাকি দুজনের ৪২ শতাংশ ও ৫ শতাংশ করে দগ্ধ হয়েছে। এ ঘটনায় দোকানের একজন কর্মচারী আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ‘ফায়ার ফাইটারদের মূল উদ্দেশ্য ছিল আগুন নেভানো। কিন্তু দুঃখজনকভাবে বিস্ফোরণ সংগঠিত হওয়ায় তারা দগ্ধ হন। তারা সবাই পিপি পরিধান করা অবস্থায়। একটি ভিডিও ক্লিপ দেখেছেন সবাই- যেখানে দেখা যাচ্ছে ফায়ার ফাইটাররা বেরিয়ে আসছেন। আমাদের কাছে মনে হয়েছে আগুনের তাপমাত্রা অনেক বেশি ছিল। কারণ একটি পিপির তাপমাত্রা থাকে ৩০০ থেকে ৩২০। যে কারণে পিপিসহ পুড়ে গেছে ফায়ার ফাইটাররা।’

তিনি আরও বলেন, ‘অন্যের জীবন ও সম্পদ বাঁচাতে গিয়ে আমাদের ফায়ার ফাইটারদের ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে সব সময় তাদের পাশে থাকবো এবং সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :