টাকার জালনোট ও ওয়াকিটকিসহ দুই যুবলীগকর্মী গ্রেপ্তার

আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৪:৩১:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৪:৩১:৫৮ অপরাহ্ন

চট্টগ্রামে যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) কোতোয়ালি থানার নতুন রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জাল নোট ও দুইটি ওয়াকিটকি জব্দ করা হয়।গ্রেপ্তাররা হলেন মো. আজিম (৩০) ও মো. সোহাগ (৩৬)।

 

 

চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম কালের কণ্ঠকে বলেন, নতুন রেলওয়ে স্টেশন ৭ নম্বর পার্কিংয়ের প্রবেশ মুখে অভিযান চালিয়ে জালনোট কারবারি মো. আজিমকে প্রথমে গ্রেপ্তার করা হয়। এই সময় তার হেফাজত থেকে ৯৩ হাজার ৫০০ টাকার জাল নোট ও দুইটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। 

ওসি জানান, আজিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি তার  সহযোগী মো. সোহাগের সহায়তায় পরস্পর যোগসাজশে জাল টাকার নোটের ব্যবসা করেন। পরে সোহাগকেও গ্রেপ্তার করা হয়।

 
তিনি বলেন, জব্দ করা  ওয়াকিটকির মাধ্যমে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে থাকেন। তারা দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসা করে আসছিলেন বলে জানা গেছে। দুইজনই যুবলীগের সক্রিয় কর্মী বলে জানতে পেরেছি।  

 

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :