ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৯

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৬:১১:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৬:১২:১৬ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে ২৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 
 

 

 
 

আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 
 

 

 
 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দু’জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন রয়েছেন।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৩৫ হাজার ৩৩৭ জন।

 

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত মোট ৩৭ হাজার ২০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪৭ জনের।

 

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছে ৫৭৫ জন।

 

সূত্র : বাসস

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :