ভালুকায় দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১৫

আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১১:৩৯:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১১:৩৯:০৩ পূর্বাহ্ন

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ১৫ জন।

 

 

 
 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভরাডোবা তাফরিদ কটন মিলের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

 
 

 

 
 

আহতদের ভালুকা সরকারী হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

 

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :