জাতিসংঘ পরিদর্শকদের পরমাণু স্থাপনায় প্রবেশ প্রত্যাখ্যান ইরানের

আপলোড সময় : ১১-০৯-২০২৫ ১২:০২:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৫:৩১:২৫ অপরাহ্ন

ইরান জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের আপাতত প্রবেশাধিকার দিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সম্প্রতি উভয় পক্ষের মধ্যে সহযোগিতা পুনরায় শুরু করার বিষয়ে একটি চুক্তি হয়েছিল।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে আরাঘচি বলেছেন, চুক্তির ভিত্তিতে বর্তমানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কোনো পরিদর্শককে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না।

তিনি আরো বলেন, এই চুক্তি নিজে থেকে কোনো প্রবেশাধিকার দেয় না। ইরান পরবর্তীতে যে প্রতিবেদনগুলো সরবরাহ করবে, তার ভিত্তিতে প্রবেশাধিকার কী ধরনের হবে তা যথাসময়ে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :