রাকসু নির্বাচন: এখনো প্রকাশ হয়নি তালিকা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রার্থীদের

আপলোড সময় : ১০-০৯-২০২৫ ০১:১৫:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৫ ০১:১৫:৪৮ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে আজ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করার কথা কমিশনের। তবে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সেই তালিক প্রকাশ করা হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থীরা।এর আগে সকালে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের আসেন বেশ কয়েকজন প্রার্থী। নোটিশ বোর্ডে প্রাথমিক প্রার্থী তালিকা দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।


তবে কমিশন জানিয়েছে, বিকেল ৫টার দিকে তারা প্রার্থীদের প্রাথমিক তালিকা ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করবেন।

এ দিকে ব্যালট নাম্বার বরাদ্দে পূর্ণাঙ্গ ঘোষিত প্যানেলকে অগ্রাধিকার দেয়ায় স্বতন্ত্র প্রার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন, অভিযোগ তুলেছেন শেরে বাংলা হল সংসদের ভিপি প্রার্থী কাউসার হাসান। তিনি লিখিত অভিযোগ দিতে গেলেও তা কমিশন জমা নেয়নি।

নির্বাচন কমিশন সূত্রে, রাকসুতে ২৬০ জন, সিনেট ছাত্র প্রতিনিধিতে ৬২ জন এবং হল সংসদ নির্বাচনে ১৭টি হলে ৬০৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাকসুতে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৫ ও এজিএস পদে ১৬ প্রার্থী হয়েছেন।
তফসিল অনুযায়ী, ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর প্রকাশিত প্রার্থিতার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও নির্বাচনি প্রচারণা শুরু হবে। ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশিত হবে।

এ দিকে নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত ৫টি প্যানেল ঘোষণা করেছেন প্রার্থীরা

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :