ঝালডাঙ্গার বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১০:৩১:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১০:৩১:১২ অপরাহ্ন

ফরিদপুরের ভাঙ্গায় আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় এলাকাজুড়ে নারী-পুরুষসহ হাজারও বিনোদনপ্রেমী দর্শক নৌকাবাইচ উপভোগ করেন।

নৌকাবাইচের পৃষ্ঠপোষকতা করেন ফরিদপুর-৪ আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। ১২টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগীদের জন্য ছিল চারটি রেফ্রিজারেটর, চারটি এলইডি টেলিভিশনসহ বিভিন্ন ধরনের পুরস্কার।পুরস্কার বিতরণকালে স্থপতি মুজাহিদ বেগ বলেন, ঐতিহ্য ধরে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। এতে আমাদের গ্রামীণ সংস্কৃতি টিকে থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :