নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১০:৫৬:৫৪ পূর্বাহ্ন

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মো: মনিরুল ইসলাম (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

 

 
 

সোমবার (১ সেম্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটর্ফমের উত্তরে রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

 
 

 

 
 

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মনিরুল ইসলাম ভারসাম্যহীন ছিল। সে উপজেলার ভট্টপাড়ার পূর্বপাড়ার মো: সিদ্দিক প্রামানিকের ছেলে।

 

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো: উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাধনগর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের উত্তরের রেলগেট এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মনিরুল ইসলামের মৃত্যু হয়।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :