রাজস্থলীতে টাইফয়েড টিকাদানে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে

আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ১১:৩৬:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ১১:৩৬:২৮ অপরাহ্ন
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গদের অংশগ্রহণে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খানের সভাপতিত্বে আয়োজিত এই অবহিতকরণ সভায় রাজস্থলী উপজেলার তিন ইউনিয়নের চেয়ারম্যান, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইউপি সদস্যসহ স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

টাইফয়েড টিকাদান উদ্বুদ্ধকরণ সভায় টাইফয়েড টিকা গ্রহণের গুরুত্ব নিয়ে সবাইকে অবহিত করা হয় এবং শিশুদের অনলাইনে রেজিষ্ট্রেশন করার পদ্ধতিসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :