তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষস্থানীয় শুরা সদস্য ও অন্যতম প্রধান মুরব্বি হযরত মাওলানা মোশাররফ সাহেব দাামাত বারাকাতুহুম গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসক সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে দেশব্যাপী আলেম-উলামা, তাবলীগের সাথী ও সাধারণ মুসলমানদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
হযরত মাওলানা মোশাররফ সাহেব বাংলাদেশের তাবলীগ জামাতের মাওলানা সা'দ কান্ধলভী (দা.বা.)-এর অন্যতম শীর্ষস্থানীয় অনুসারী এবং দ্বীনের কাজে তাঁর রয়েছে অসংখ্য কুরবানি ও আত্মত্যাগ। জীবনের বেশিরভাগ সময় তিনি আল্লাহর রাস্তায় দ্বীনের দাওয়াত, তাবলীগের মেহনত ও ইখলাসের সঙ্গে কাটিয়েছেন। তাঁর নেতৃত্বে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য তাবলীগি কার্যক্রম পরিচালিত হয়েছে, যা মুসলিম সমাজে দ্বীনের দাওয়াত প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ অবস্থায় হযরতের পরিবার ও তাবলীগ জামাতের মুরব্বিগণ দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন। তাঁরা সকলকে অনুরোধ করেছেন— মহান আল্লাহ তাআলা যেন হযরতকে দ্রুত আরোগ্য দান করেন, রোগমুক্তি ও সুস্থতা নসীব করেন এবং দ্বীনের খেদমতে দীর্ঘ সময় কবুল করেন।