​আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ব্লকেড’, যান চলাচল বন্ধ

আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৪:৪৭:১১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৪:৪৭:১১ অপরাহ্ন
​আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ব্লকেড’, যান চলাচল বন্ধ
করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই কর্মসূচি শুরু হয়।


কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে ‘ব্লকেড’ করেন তারা। এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো-

১.কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পোস্ট কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।

২.নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা।

৩.কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে কৃষিবিদ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :