যশোরের অভয়নগরে চাঁদা না দেওয়ায় রোমান জুটমিলের মালিক মোহাম্মদ আলীর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি)) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত না হলেও বাড়িতে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার পর অভয়নগর আর্মি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোহাম্মদ আলীর ছেলে রাকিবুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র তাদের কাছ থেকে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় তাদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কেউ আহত হননি।
মোহাম্মদ আলীর ভাইপো মোহাম্মদ সজীব জানান, গভীর রাতে এক বিকট শব্দে ঘুম ভেঙে যায়।
অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম জানান, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ২টার দিকে বিস্ফোরণের খবর আসে।