চিরচেনা সেই জার্সি পরেই সংসদে হাসনাত আবদুল্লাহ

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ১২:৩৬:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ১২:৩৬:৫১ অপরাহ্ন
চিরচেনা সেই জার্সি পরেই সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করেছেন হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বেলা সাড়ে ১১টার দিকে সেই পুরোনো ‘ঐতিহাসিক’ জার্সিতে সংসদে প্রবেশ করতে দেখা যায় হাসনাতকে।

গত ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি জার্সি গায়ে আন্দোলনে দেখা যায় হাসনাতকে। দীর্ঘদিন ধরে একই জার্সিতে আন্দোলন চালিয়ে যান তিনি। এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও একই পোশাক পরেছিলেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :