সংসদনেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ১২:০৪:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ১২:০৪:৪৫ অপরাহ্ন

তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বিএনপির সংসদ সদস্যরা।

আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বেলা ১১টা ৩০ মিনিটে বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়। বিএনপি চেয়ার‍ম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা।

এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিতে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এইটি পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :