টস হেরে ব্যাটিংয়ে ভারত, আজও হাত মেলাননি দুই অধিনায়ক

আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৭:৫০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৭:৫০:১৪ অপরাহ্ন

অনেক জল্পনা-কল্পনা ও জলঘোলার পর অবশেষে হচ্ছে ভারত-পাকিস্তান মহারণ। কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপের মহা মর্যাদার ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান।

তবে গত এশিয়ার কাপ থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যে অখেলোয়াড়ি মনোভাব জারি ছিল, সেটা আজও দেখা গেল। টসের পর হাত মেলাননি দুই অধিনায়ক ভারতের সূর্যকুমার যাদব ও পাকিস্তানের সালমান আলী আগা।

 
 

 

পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। ভারতের একাদশে দুটি পরিবর্তন এসেছে—সঞ্জু স্যামসনের জায়গায় অভিষেক শর্মা ও অর্শদীপ সিংয়ের জায়গায় কুলদীপ যাদব খেলছেন। 

ভারতের একাদশ: অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

পাকিস্তানের একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা (অধিনায়ক), বাবর আজম, উসমান খান (উইকেটরক্ষক), শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, আবরার আহমেদ ও উসমান

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :