রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ১২:৩৪:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ১২:৩৪:২৩ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহসীন হলে রুমমেটকে ছুরিকাঘাতের পর ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। সামাজিক মাধ্যমে তিনি জ্বালাময়ী জালাল নামেও পরিচিত।

ঘটনার পর গতরাতে তাকে পুলিশের কাছে সোপর্দ করার পর এরই মধ্যে ওই মামলায় সকালে তাকে আদালতে হাজিরের জন্য পাঠানো হয়েছে।

শাহবাগ থানার ওসি মনসুর খালিদ বিবিসি বাংলাকে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন মারামারি ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেছে। এরই মধ্যে তাকে হাজিরার জন্য আদালতে পাঠানো হয়েছে।”

গতকাল মঙ্গলবার রাত পৌনে একটার দিকে নিজেকে রুমে আবদ্ধ করে রাখেন। পরে হলের অন্যান্য শিক্ষার্থীরা তার রুমের সামনে এসে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে।

এরপর দীর্ঘ সময় চেষ্টার পর রাত আড়াইটার দিকে তাকে রুম থেকে বের করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে মুহসীন হলের ৪৬২ নাম্বার রুমে মি. আহমদ তার রুমমেট মো. রবিউল হককে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :