নব্য গডফাদারকে রুখতে ধানের শীষে ভোট দেবে জনগণ : আজহারুল ইসলাম মান্নান

আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৮:৩০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৮:৩০:১২ অপরাহ্ন

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জের একজন গডফাদারের আতঙ্কে সাধারণ মানুষ জিম্মি ছিল। তিনি পালিয়ে যাওয়ার পর সিদ্ধিরগঞ্জে একজন সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন নব্য গডফাদার হিসেবে আবির্ভাব হয়েছেন। নব্য এই গডফাদারকে রুখতে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে এ আসনটি উপহার দেবে জনগণ।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

 

 

মান্নান আরো বলেন, ‘সিদ্ধিরগঞ্জের পুরো এলাকায় সন্ত্রাস, মামলা বাণিজ্য, চাঁদাবাজি, ইপিজেডের ব্যবসা নিয়ন্ত্রণ, শীতলক্ষ্যা নদীর কাঁচপুর সেতুর নিচে বালু ব্যবসা নিয়ন্ত্রণসহ অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এসব নব্য গডফাদারদের কোনোভাবেই ভোটাররা গ্রহণ করবেন না। সাধারণ মানুষের কাছে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গিয়াস উদ্দিন প্রত্যাখ্যাত হয়ে আবোলতাবোল বকছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ তাকে প্রত্যাখ্যান করবে।

 
’ 

 

গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু প্রমুখ।

 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :