নিখোঁজের ৩ দিন পর তেজগাঁও থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৬:৩০:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৬:৩০:৩১ অপরাহ্ন

রাজধানীতে নিখোঁজের তিন দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. বিজয় (১৭)। সে ছলিম ইন্ডাস্ট্রিজে ক্লিনারের কাজ করতো।

 
ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় তার গ্রামের বাড়ি। বর্তমানে মহাখালী সাততলা বস্তিতে পরিবারের সাথে থাকত।

 

সত্যতা নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মো. বাদল গোমস্তা বলেন, ছেলেটি গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে বনানী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

 

পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন সড়ক ভবনের পাশে সলিম ইন্ডাস্ট্রিজের পেছনে জেনারেটরের রুমের ভেতর থেকে রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ওই রুমের ভেতরে রাখা হয়েছিল।

 
সে ওই ইন্ডাস্ট্রিজে ক্লিনারের কাজ করত।

 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক আরো বলেন, একই প্রতিষ্ঠানের পিয়ন রাজু তাকে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। 

তিনি বলেন, রাজুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :