নির্বাচনকে বানচাল করার জন্য একটি রাজনৈতিক গোষ্ঠী তৎপর হয়েছে : দুলু

আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৫:২৯:১২ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৫:২৯:১২ অপরাহ্ন

নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আমাদের সুনিশ্চিত বিজয়কে একটা শক্তি ষড়যন্ত্র করার চেষ্টা করছে। বাংলাদেশে মানুষ চায় একটি  অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি রাজনৈতিক গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরোধী ভূমিকা পালন করেছে, এই গোষ্ঠী আবার নতুন করে তৎপর হয়েছে। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে।

 
’

 

শনিবার (৩১ জানুয়ারি) নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের কালিগঞ্জ এলকায় নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পিপরুল ইউনিয়নের বিএনপির সভাপতি হুমায়ন শিকদারসহ বিএনপির নেতৃবৃন্দ।

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :