মানবিক বাংলাদেশ গড়ে তোলার সুযোগ হিসেবে ধানের শীষে ভোট চাই : রিতা

আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৫:১৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৫:১৮:১১ অপরাহ্ন

সামাজিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার সুযোগ হিসেবে ধানের শীষে ভোট চাইলেন মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে জেলার সাটুরিয়া উপজেলার মরমি সাধক কালুশাহ্ ফকিরের মাজারে ১৭৬তম ওরশ মোবারক অনুষ্ঠানে মাজার জিয়ারত শেষে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

ওরশে আসা কয়েক হাজার ভক্ত অনুসারীর মাঝে তিনি বলেন, দেশটাকে সামাজিক ও মানবিক হিসেবে গড়ে তুলতে ধানের শীষের বিকল্প নেই। মানিকগঞ্জ ধানের শীষের ঘাঁটি, ধানের শীষকে বিজয়ী করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

 
জনগণের ভোটে নির্বাচিত হলে ও বিএনপি সরকার গঠন করলে ফকির লালন শাহর সমসাময়িক কালুশাহ্ ফকিরের ইতিহাস সরকারিভাবে সংরক্ষণ ও পৃষ্ঠপোষকতার অঙ্গীকার করেন তিনি।

তিনি বলেন, ‘এবারের নির্বাচনে পুরুষ‌ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি আমি একজন নারী প্রার্থী হিসেবে আপনাদের মূল্যবান ভোট পাব বলে আশা করি।’

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার রাশিদ মাইমুনুল ইসলাম অন্তু, জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া কালুশাহ্ ফকিরের বংশধর সালাউদ্দিন, লিটন শাহ, রেজাউল, শামীম হোসেনসহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতারা।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :