যশোরে নির্বাচনি জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা দলীয় রাজনীতির বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই।’ গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘হ্যাঁ জয়ী হলে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানো যাবে না। চাঁদাবাজি হবে না। হ্যাঁ মানে আজাদি।
খুলনার শিল্পপ্রতিষ্ঠানের দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যদি আল্লাহর রহমতে জনগণের ভোটে সরকার গঠন করতে পারি, তাহলে আর কোনো মিলে তালা ঝুলবে না। নতুন নতুন মিল তৈরি করে খুলনার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।’ সমাবেশে উপস্থিত নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে তাদের জন্য দুটি বিষয় নিশ্চিত করা হবে-বাড়ি, কর্মক্ষেত্রসহ সব জায়গায় মায়ের মর্যাদা এবং পূর্ণ নিরাপত্তা।’
তিনি বলেন. ‘আমরা ১৩ তারিখ (ফেব্রুয়ারি) থেকে আল্লাহর দরবারে নতুন একটা বাংলাদেশ চাই।’
খুলনাবাসীর ছয় দাবি : বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দলের আমিরের কাছে খুলনাবাসীর পক্ষে ছয়টি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো বিলডাকাতিয়া, বিলবাদুড়িয়াসহ সব বিলের জলাবদ্ধতা দূরীকরণ, বিশেষায়িত হাসপাতাল আধুনিকায়ন, বন্ধ মিল চালু, পাইপলাইনে গ্যাস সরবরাহ, আধুনিক বিমানবন্দর নির্মাণ এবং সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলা।
জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখবে-কৃষ্ণ নন্দী : খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, ‘অনেকে বলেন জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এ দেশে থাকতে পারবে না। কিন্তু জামায়াত ক্ষমতায় এলে মুসলমানরা হিন্দুদের এ দেশে জামাই আদরে রাখবে। একজন হিন্দুকেও ভারতে যেতে হবে না।’
সূত্র : বাংলাদেশ প্রতিদিন