সাড়ে ৩ কোটি মিটারের বেশি অবৈধ জাল জব্দসহ গ্রেপ্তার ২৫৩

আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৬:৪৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৬:৪৫:৩৬ অপরাহ্ন
নৌ পুলিশের বিভিন্ন অভিযানে গত সাত দিনব্যাপী মোট ৩ কোটি ৬৯ লাখ ২৩ হাজার ৫২৭ মিটার অবৈধ জাল জব্দসহ ২৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে আরো ৪ হাজার ৬৩৪ কেজি মাছ, ১ হাজার ২০০ পিস বাগদা রেণুর পোনা, ৩০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দসহ নদী থেকে ২৪৭টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। বৃহস্পতিবার নৌ পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৮৭টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের এবং দুটি ড্রেজার জব্দ করা হয়।

 
একই সঙ্গে ৩৫টি মৎস্য আইন, ৭টি বেপরোয়া গতি আইন, ৭টি অপমৃত্যু, ৫টি বালুমহাল, ২টি চুরি, একটি জুয়া আইন, একটি মাদক আইন, একটি চাঁদাবাজি এবং তিনটি হত্যা মামলাসহ মোট ৬২টি মামলা দায়ের এবং ৮ আটটি মৃতদেহ উদ্ধার করা হয়।

 

উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ও জেলিযুক্ত চিড়ি ধ্বংস করা হয় এবং মাছের পোনা পানিতে অবমুক্ত করাসহ অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :