এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা

আপলোড সময় : ১১-০১-২০২৬ ১০:৩৫:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০১-২০২৬ ১০:৩৫:২৮ অপরাহ্ন

জনগণ তার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মধ্যেও তিনি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, “৯০-এর গণ-অভ্যুত্থান এবং ২৪-এর গণ-অভ্যুত্থান সবই সাধারণ মানুষের রক্ত দিয়ে তৈরি। ২৪-এর ৫ আগস্ট রাজপথে সাধারণ মানুষ আমার বাইরে আমার দলের আর কোনো নেতাকে দেখেনি। তাই বলি, ‘যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি’।

 
”

 

শনিবার (১০ জানুয়ারি) রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে নির্বাচনী অফিস উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমি কোনো দলের, কোনো গোষ্ঠীর বা কোনো স্বার্থন্বেষী মহলের আপন নই! কারণ আমি আমার মাটির মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়েই আমি জীবনকে বাজি ধরেছি।’

তিনি বলেন, ‘যারা কিছুদিন আগেও কচুক্ষেতের তলায় ছিল, হ্যাজেক বাতি দিয়েও খুঁজে পাওয়া যেত না, তারা এখন আমার নেতাকর্মীকে মামলার ভয় দেখায়।

 
১৫ মাসে এত চর্বি হয়েছে যে আমার নেতাকর্মীদের হুমকি দেয়।’

 

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকে একমুহূর্তের জন্য ভয় পাইনি। অন্তর্বর্তী সরকারের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। তাই ব্যালট বাক্স ভরে কোনো বিশেষ মার্কাকে জয়ী করার সুযোগ নেই।

 
কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে টোকা দেওয়ার আগে আমার মতো প্রার্থীকে জবাব দিয়ে যেতে হবে।’

 

জনগণ আমার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মাঝে নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছি উল্লেখ করে ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেন, ‘৫২-এর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদার করেনি, সেই আন্দোলন করে কিছু ছাত্র ও সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের মধ্যে আমার বাবা অন্যতম। তাদের আত্মত্যাগেই ছিলো বায়ান্নর ভাষা আন্দোলন, যে আন্দোলনে গণমানুষের দাবি জয় লাভ করে।’

নির্বাচনী অফিস উদ্বোধন শেষে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবজাল হোসেন, সরাইল সরকারি কলেজের সাবেক ভিপি মো. ওসমান, সরাইল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জানুয়াদে খানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

 

দোয়া পরিচালনা করেন শাহবাজপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মুফতি শহিদুল ইসলাম। জপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :