মুজিবনগরে কলাবোঝাই পিকআপ উল্টে শ্রমিক নিহত, আহত ২

আপলোড সময় : ০৮-০১-২০২৬ ১০:৩১:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০১-২০২৬ ১০:৩১:৫১ অপরাহ্ন

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় কলাবোঝাই একটি পিকআপ উল্টে হুমায়ুন আহমেদ (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন শ্রমিক। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন আহমেদ মহাজনপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

 
আহত শ্রমিকরা হলেন— একই গ্রামের বাসিন্দা সাজু (২৫) ও সজিবুল।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কলাবোঝাই একটি পিকআপ মুজিবনগরের মোনাখালী এলাকা থেকে শ্রমিকদের নামানোর উদ্দেশে মহাজনপুরের দিকে যাচ্ছিল। পথে কোমরপুর গ্রামে মশিউর রহমানের ইটভাটার সামনে পৌঁছালে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে পিকআপের ওপর বসে থাকা ৫-৬ জন শ্রমিক গাড়িটির নিচে চাপা পড়েন।

 
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত সাজু ও সজিবুল বর্তমানে মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :