দিনাজপুর সদর উপজেলার হত্যা করে খয়রাত আলী (৪৪) নামের এক ব্যক্তির ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলা ২ নম্বর সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন গ্রামের একটি শুকনা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. নুর নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ভ্যানচালক দিনাজপুরের কাহারোল উপজেলার নাজিরহাট শাহিনার পাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কাহারোল উপজেলার কান্তনগর মোড় থেকে ৪ জন ব্যক্তি সুন্দরবন যাওয়ার কথা বলে তার ভ্যানটিকে ভাড়া করেন। পরে সদর উপজেলার রাতে সুন্দরবন গ্রামে হাত-পা বেঁধে হত্যার পর মরদেহ একটি শুকনা পুকুরে ফেলে দিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে চলে যান। আজ সকালে ওই গ্রামের লোকজন শুকনা পুকুরে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে কোতোয়ালী থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলার মাফলার দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে। দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে।
ওসি মো. নুর নবী জানান, প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
ভ্যানটি লুট করার জন্যই তাকে হত্যা করা হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।