ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আপলোড সময় : ০৭-০১-২০২৬ ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০১-২০২৬ ১০:৫৮:৪৬ পূর্বাহ্ন
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার দক্ষিণ ফিলিপাইনের উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা বা তাৎক্ষণিক ক্ষতির খবর পাওয়া যায়নি।




 

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি প্রথমে ৬ দশমিক ৭ মাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছিল এবং মিন্দানাও দ্বীপের সান্তিয়াগো শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্বে ৫৮.৫ কিলোমিটার (৩৬ মাইল) গভীরতায় আঘাত হেনেছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :