হাসিনা থাকতে পারলে মুস্তাফিজ কেন খেলতে পারেন না, প্রশ্ন রশিদ লতিফের

আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৫:৪১:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৫:৪১:২৪ অপরাহ্ন

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কট্টরপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। 

এতে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা। মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। এই ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

 

এর পরই এ নিয়ে আলোচনার ঝড় ওঠে ক্রিকেটাঙ্গনে। আর ভারত-পাকিস্তানের সম্পর্কটা যেহেতু দা-কুমড়া তাহলে চিরপ্রতিদ্বন্দ্বীকে খোঁচা মারার সুযোগ মিস করবেন কেন রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার তাই কালক্ষেপণ করলেন না। মুস্তাফিজুর রহমানের বাদ দেওয়ায় ভারতকে নিয়ে বিদ্রুপ করলেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :