ডলারের বিপরীতে আফগান মুদ্রার মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১১:৩৩:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন


বৈদেশিক মুদ্রার বিপরীতে বিশেষ করে মার্কিন ডলারের বিপরীতে গত চার বছরে আফগানি মুদ্রার মান প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের তথ্য আরও বলছে যে, ব্যাংকিং খাতের অর্থায়ন আগের বছরের তুলনায় ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 


রোববার (২৪ আগস্ট) তোলো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হেয়েছে দেশটির এক ব্যাংক কর্মকর্তারা জানান, দেশের অর্থনীতি স্থিতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে আফগানি মুদ্রার মান শক্তিশালী করা, ব্যাংকিং খাতের সম্প্রসারণ এবং আর্থিক সহায়তা বাড়ানো।


ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরী বলেন, উপযুক্ত আর্থিক নীতি বাস্তবায়নের মাধ্যমে তারা আফগানির মান সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছেন এবং মুদ্রাবাজারে বড় ধরনের ওঠানামা প্রতিরোধ করেছেন।

তিনি বলেন, গত এক বছরে আফগানি মুদ্রার মান বৈদেশিক মুদ্রার বিপরীতে, বিশেষ করে ডলারের বিপরীতে, ০.৭৯ শতাংশ ইতিবাচক পরিবর্তন দেখিয়েছে, যা আফগানির স্থিতিশীলতার প্রমাণ। আমাদের প্রচেষ্টা হচ্ছে আফগানিকে আরও স্থিতিশীল রাখা এবং বড় ধরনের অস্থিরতা প্রতিরোধ করা।

বিজ্ঞাপন

নূরী জোর দিয়ে বলেন, ব্যাংকিং খাত ও আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে আফগানিস্তান ব্যাংক ২০০টি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং বৈশ্বিক ব্যাংকিং যোগাযোগ আরও সম্প্রসারণে কাজ করছে, যাতে ব্যবসায়ীরা আন্তর্জাতিক আর্থিক লেনদেন সহজে করতে পারেন।

তবে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন, গত চার বছরের ব্যাংকিং সীমাবদ্ধতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ এ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের মতে, আফগানির মান সুরক্ষায় বিকল্প আর্থিক রিজার্ভ বা সহায়তার পথ খুঁজে বের করা জরুরি।

Copied from: https://rtvonline.com/

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :