আখতারের বাড়ি-গাড়ি নেই, বার্ষিক আয় ৫ লাখ টাকা

আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৫:৪১:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৫:৪১:১৪ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের গাড়ি ও বাড়ি নেই। তবে কৃষি, ব্যবসা ও চাকরি থেকে বার্ষিক আয় ৫ লাখ ৫ হাজার টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।

হলফনামায় পেশা হিসেবে আখতার হোসেন নিজেকে শিক্ষানবিশ আইনজীবী এবং স্ত্রীকে গৃহিণী উল্লেখ করেছেন।

 
তার নগদ আছে ১৩ লাখ টাকা, আর স্ত্রী সানজিদা আক্তারের আছে ৪ লাখ। এ ছাড়া ব্যাংকে জমা আছে ২ লাখ ৯৯ হাজার ৪২৬ টাকা আছে বলে হলফনামায় উল্লেখ করা হয়।

 

এ ছাড়া নিজের ৭ লাখ ও স্ত্রীর আছে ১০ লাখ টাকার গহনা। নিজের অস্থাবর সম্পদের মোট মূল্য ২৭ লাখ টাকা এবং স্ত্রীর ১৬ লাখ টাকা।

 
স্থাবর সম্পদ বলতে রয়েছে ১৮ শতাংশ কৃষিজমি। যার বর্তমান মূল্য ২৩ হাজার টাকা।

 

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আখতার হোসেন।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :