ঢাকায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

আপলোড সময় : ২৬-১২-২০২৫ ১০:৪৪:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১২-২০২৫ ১০:৪৪:৪৭ পূর্বাহ্ন

ঢাকায় শীতের তীব্রতা বাড়ছেই। সেই সঙ্গে কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। গতকাল বৃহস্পতিবারের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা কমেছে। ফলে শীতের দাপটও বেড়েছে।

আজ শুক্রবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটিই ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

 
এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। 

 

এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

 
সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

 
 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :