নোয়াখালীতে হান্নান মাসউদকে হত্যার হুমকি, গ্রেফতার ১

আপলোড সময় : ২১-১২-২০২৫ ১১:৩৭:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৫ ১১:৩৭:২৮ পূর্বাহ্ন

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে ইসরাত রায়হান অমি নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 
 

 

 
 

শনিবার (২০ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নন্দ রোড থেকে তাকে আটক করা হয়।

 
 

 

 
 

আটক অমি হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাতে আবদুল হান্নান মাসউদের চাচা ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামছুল তিব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয় দু’টি ফেসবুক আইডি থেকে আবদুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। ভাইরাল হওয়া ওই হুমকির মেসেঞ্জার স্ক্রিনশটে দেখা যায়, ইসরাত রায়হান অমি লিখেছেন, ‘হান্নান বলো আর তানভির বলো যেই নেতাই হোক, খোদার কসম করে বললাম, উত্তরাঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে। তোর নেতাকে এটা কপি করে পাঠাইস।’

 

এ ঘটনায় অমি ছাড়াও আরো ছয়জনের নাম জিডিতে উল্লেখ করা হয়েছে। তারা হলেন, রুপক নন্দী (২৫), সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ (৪৬), প্রেম লাল (২৫), নুর হোসেন রহিম (২৬), বাবুলাল (৩২) ও ওমর ফারুক (৩২)।

 

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল আলম অমিকে আটকের সত্যতা নিশ্চিত করেন জানান, পুলিশ এখনো গ্রেফতার অভিযানে রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :