হাদি অমর চেতনায় ভাস্বর

আপলোড সময় : ২০-১২-২০২৫ ১১:৩৬:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১২-২০২৫ ১১:৩৬:০০ পূর্বাহ্ন
হাদি মাদরাসা থেকে উঠে এসেছিল। গ্রামের ধর্মিক পরিবারে জন্ম। বাবা ছিলেন আলেম। এই  হাদি এদেরই বদলাতে চেয়েছিল। তাদের শুধু রক্ত দেওয়ার যন্ত্র বানাতে চায়নি। তিনি ইনস্টিটিউট গড়ে তুলতে চেয়েছিলেন। কালচারাল ফ্যাসিষ্ট এর মোকাবিলায় ইনকিলাব কালচারাল সেন্টার করে ছিলেন। ইনকিলাব মঞ্চের মতো প্রতিবাদী প্লাটফর্ম গড়ে তোলেছিলেন।

হাদি ভাংতে চায় নি ,শত্রুর সাথেও ইনসাফ করতে চেয়েছিল। আমরা যেন স্কিল দিয়ে লড়ে, পার্সোনাল ডেভেলপমেন্ট করে লড়ে,নিজের ভাষা, সাহিত্য, চিন্তা আর বুদ্ধি দিয়ে ,একটা বিশাল শক্তির বিরুদ্ধে ফাইট করে জিততে পারি সেটা চেয়েছিলো। নিজে যা শিখছে এটিকে যেন ভালো করে শিখে। চিন্তা ও দর্শণের বিপ্লব আনতে চেয়েছিলেন।

ফলে বাংলাদেশের যে কটি মৃত্যু মানুষের হৃদয় নাড়া দিয়েছে হাদির শাহাদাত এর মধ্যে সবচেয়ে উচ্চতায় থাকবে। তার এই বিপ্লবী পথকে আরো শক্তিশালী ও বেগবান করতে হবে পরবর্তি প্রজন্মকে।

হাদির লড়াইটা আমরা ধারন করতে না পারলেও,  একটা বুদ্ধিবৃত্তিক গোষ্ঠী ধরতে পেরেছিলো। বুঝতে পেরেছিলো হাদি যদি সফল হয় ,এই গোষ্ঠী যদি হাদি হয়ে ওঠে এদের সাথে আর পারা যাবেনা। এজন্যই হয়তো ওরা হাদিকে শেষ করে দিলো। 

আমাদের এখন একটাই লক্ষ্য হওয়া উচিত প্রথমে বিচার পরে হাজার হাজার হাদি তৈরি করা। যারা প্রতিষ্ঠানিক সংস্কৃতি লড়াইয়ে দক্ষ হয়ে উঠবে। নিজেদের বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে বিজয় অর্জন করবে। চিন্তার বিপ্লব ঘটাবে। 

বুদ্ধিবৃত্তিক ইনসাফের লড়াই করার মতো সৈনিক তৈরির পথ খুঁজতে হবে । হাদিকে তাদের মাঝে বাঁচিয়ে রাখার পথ খুঁজতে হবে। হাদির মতো বিকল্প পথ তৈরি করতে হবে হাদির চেতনার সৈনিকদের। 

আল্লাহ তা'আল আমাদের ভাই হাদিকে শাহাদতেম মর্যাদা নসিব করুন। জান্নাতের উঁচা মাকাম দান করুন।

সৈয়দ আনোয়ার আবদুল্লাহ
সম্পাদক
ন্যাশনাল টাইমস টোয়েন্টিফোর ডটকমক

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :