খুলনায় আজ থেকে শুরু হচ্ছে বিভাগীয় ইজতেমা: মুসল্লিদের ঢল

আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৮:৩৯:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৮:৪১:১১ অপরাহ্ন

খুলনায় আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী খুলনা বিভাগীয় ইজতেমা। ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমাটি চলবে আগামী ১১, ১২ ও ১৩ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হ‌য় ইজতেমার কার্যক্রম।‌ পবিত্র কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে মহান আল্লাহ্ ও নবী-রাসুলের হুকুম-আহকাম মেনে চলার মধ্যেই ইহকাল ও পরকালে সুখ-শান্তি রয়েছে বলে বয়ানে উল্লেখ করা হয়।

ইজতেমার ভেন্যু নির্ধারণ করা হয়েছে খুলনার ময়ূর আবাসিক এলাকা, সোনাডাঙ্গা বাইপাস সড়কে। দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে এই ধর্মীয় জমায়েত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ইজতেমা উপলক্ষে বিশেষ বয়ান, দরুদ, তাসবিহ ও সম্মিলিত দোয়ার আয়োজন থাকবে। মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হবে।খুলনা ও আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসলমানদের এই ইজতেমায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইজতেমা সফল করতে আমাশু কুকরুল এলাকার মাঠজুড়ে শামিয়ানা টাঙানো, পানির লাইন ও বিদ্যুৎ সংযোগ, সাইকেল গ্যারেজসহ বিভিন্ন অবকাঠামো তৈরি করা হয়েছে। বিশাল আয়তনের এ মাঠে দূর-দূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা শামিয়ানার নিচে অবস্থান নিতে পারবেন। রংপুর বিভাগের আট জেলা থেকে আসা মুসল্লিদের ঢল নেমেছে এই মাঠে। শুক্রবার এখানে লাখের অধিক মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করতে পারবেন বলেও জানিয়েছেন আয়োজকরা।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :