আসামিদের হামলায় পুলিশের ২ সদস্য আহত, চাঁদাবাজ বলে আটকে রাখার চেষ্টা

আপলোড সময় : ১১-১২-২০২৫ ১২:৪৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ১২:৪৭:১৭ অপরাহ্ন
পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে তাদের হামলায় বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার দুই সদস্য আহত হয়েছেন। এমনকি তাদের চাঁদাবাজ অভিহিত করে আটকে রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন বন্দর থানার ওসি মো. ইসমাইল হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সোনালী পোল এলাকায় ঘটনাটি ঘটে।
 
আহতরা হলেন—বন্দর থানার এএসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল আব্দুস সালাম।
 
তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
আহত এএসআই দেলোয়ার হোসেন জানান, একটি মামলার সাক্ষী ছিলেন ওই এলাকার বাসিন্দা প্রতাপ ঘোষ। আদালতে গিয়ে সাক্ষ্য না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালতে হাজির করতে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের উদ্দেশ্যে প্রতাপ ঘোষের বাড়িতে যাই।
 
তখন প্রতাপ তার স্ত্রী এবং দুই ছেলে মিলন ঘোষ ও বাসুদেব ঘোষ তাদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে তাদের ওপর হামলা করে আটকে রাখার চেষ্টা করেন। তখন আরো পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যান।
আরো পড়ুন
স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে জানবেন ফল
স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে জানবেন ফল
 
 
বন্দর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘মারধর করাসহ চাঁদাবাজ আখ্যা দিয়ে পুলিশ সদস্যদের আটকে রাখার চেষ্টা করা হয়েছে।
 
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :