নারায়ণগঞ্জে ৭০ লাখ টাকা মূল্যের জাটকা জব্দ

আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৪:৫৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৪:৫৭:৫১ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অন্তত ৭০ লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৯ ডিসেম্বর রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি কাভার্ডভ্যান তল্লাশি করে অন্তত ৭০ লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি জাটকা জব্দ করা হয়।

 
এ সময় চালক ও হেলপারের মুচলেকা নিয়ে কাভার্ডভ্যানসহ ছেড়ে দেওয়া হয়। 

 

জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :