সরাইলে তেলবাহী লরি খাদে পড়ে হেলপার নিহত

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৩:৫৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৩:৫৮:১৮ অপরাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আজহার মিয়া (৩৬) নামে এক হেলপার নিহত হয়েছেন। সোমবার (৮ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রাজাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আজহার কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, সিলেট থেকে ঢাকামুখী লরিটি আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে নিচু খাদে পড়ে যায়।

 
এতে ঘটনাস্থলেই হেলপার আজহার মিয়া মারা যান এবং চালক আহত হোন। হেলপারের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :