খালেদা জিয়াকে দেখতে সন্ধ্যার পর আবারো হাসপাতালে জুবাইদা

আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৯:৪২:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৯:৪২:১৪ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা: জুবাইদা রহমান আজ শুক্রবার রাতে আবারো এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন।



হাসপাতাল সূত্র ও দলীয় একাধিক নেতার নিশ্চিত করা তথ্যে জানা গেছে, তিনি রাত ৮টা ২১ মিনিটে হাসপাতালে পৌঁছান।


এর আগে, আজই সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি যুক্তরাজ্য থেকে ঢাকায় ফেরেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন শাশুড়ি খালেদা জিয়ার খোঁজখবর নিতে যান। সেখান থেকে ধানমন্ডিতে মায়ের কাছে যান। এরপর আবার সন্ধ্যার পর আবারো এভারকেয়ারে যান তিনি।


হাসপাতালের কর্মকর্তা বা বিএনপির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :