অনলাইনে অপপ্রচারের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। এ ঘটনায় ১১টি ফেসবুকে পেজ ও আইডির বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়ে অভিযোগ করেছেন তিনি।
আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেলে মামলার পর ডিবি কার্যালয়ের গেটে ব্রিফিং করে এ তথ্য জানান ডাকসুর ভিপি। এ সময় ডাকসুর অন্য নেতারা তার সঙ্গে ছিলেন।
অভিযোগে যে ১১টি ফেসবুকের পেজ ও আইডি দিয়েছে সেগুলো হচ্ছে- ডাকসু কন্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders ও ইয়ার্কি। এ ছাড়া রয়েছে এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ নামে তিনটি আইডিও।
অভিযোগ করার পর সাদিক কায়েম বলেন, ‘এখানে যতগুলো পেজের কথা বলেছি প্রতিটি রাজনৈতিক দল সম্পৃক্ত। সেখানে একটি রাজনৈতিক দলের সাথে কানেক্টেড।