মাটিরাঙ্গায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২ ঘণ্টা কর্মবিরতি

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ১২:১৮:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ১২:১৮:৫০ অপরাহ্ন
চাকরিতে ১০ম গ্রেড প্রদানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ)-এর ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বিএমটিএ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জানান,
“১০ম গ্রেড প্রদানসহ আমাদের ন্যায্য পাওনা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে মাটিরাঙ্গায় আজ এ কর্মবিরতি পালিত হয়েছে। সরকার দ্রুত দাবি মানা না নিলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস এবং ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমটিএ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট মো. হেলাল উদ্দিন, সুইসিংহ্লা মারমা, বাপু মনি চাকমা, ফার্মাসিস্ট রুপা চাকমা, রাজিব পালসহ অন্যরা।


দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।


সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :