বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৭:১৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৭:১৩:৫৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।

এলাকাবাসী সূত্র জানায়, শনিবার বিকালে শহিদুল ইসলামসহ ৫-৬ জন বাংলাদেশি গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।

 
এ সময় ৩২ বিএসএফের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অন্যরা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসে। শহিদুলের মরদেহ নিয়ে গেছে বিএসএফ।
 

 

সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দীন জানান, ঘটনাটি শুনেছি। 

বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, বিকালে সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের ভারতের ৫০ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। তারা কাঁটাতার পেরিয়ে মাদক আনতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ফেরত চেয়ে বিএসএফের সাথে যোগাযোগ চলছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :