অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৫:১৬:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৫:১৬:২৩ অপরাহ্ন
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৪টার সময় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

আটকদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা সবাই গোপালগঞ্জ, যশোর খুলনা জেলার বাসিন্দা।

 
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ৫৮ বিজিবির অধীন বাঘাডাঙ্গা কুমিল্লাপাড়া বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অপরাধে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। 

মহেশপুর ৫৮  বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, ‘আটকদের মধ্যে একজনকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারে পাঠানো হবে। এ ছাড়া অন্যদেরকে আদালতে সোপর্দ করা হবে।’

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :