হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে নেত্রকোনায় বিএনপির মিষ্টি বিতরণ

আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৫:০৫:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৫:০৫:৫১ অপরাহ্ন

মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের খবর ছড়িয়ে পড়তেই নেত্রকোনার দুর্গাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমাম হাসান আবুঁচানের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে আনন্দ মিছিল বের হয়।

নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমাম হাসান আবুঁচান বলেন, দীর্ঘ ১৭ বছর খুনি হাসিনা গুম, খুন ও নির্যাতন চালিয়েছে।

 

আজকের রায়ে আমরা আনন্দ মিছিল করেছি, মিষ্টি বিতরণ করেছি। তার ফাঁসিতে নিশ্চিত হোক, অন্যায় করলে শাস্তি পেতেই হবে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :