শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন : ফারুক

আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৯:৫৪:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৯:৫৪:১৯ অপরাহ্ন

শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সেনবাগ ডুমুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, আসাম আব্দুর রবসহ সেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শেখ মুজিবকে যখন বলেছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে, তিনি তখন বলেন ‘আমার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা হবে, আমি পাকিস্তান ভাগ করতে পারব না’। আর তখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

 

 

ফারুক বলেন, তখন যারা আমাদের দেশের স্বাধীনতা বিরোধিতা করছে তারা এখন আবার নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছে। তারা মা-বোনদেরকে বলে দাঁড়িপাল্লা ভোট দিলে বেহেশতে বা জান্নাতে যাওয়া যাবে, এটি একটি প্রতারণা। 

জামায়াতের উদ্দেশে ফারুক বলেন, আসুন না জনপ্রিয়তা যাচাই করি, দেখা যাক কয়টি ভোট পান। জনগণের ভোট নিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের ১ কোটি বেকারকে চাকরির ব্যবস্থা করা হবে।

 
 

 

 
 

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :