মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৫:৩১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৫:৩১:০৩ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোসরদের দেশব্যাপী ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুমা জেলা শহরের দেওয়ানী মসজিদের সম্মুখ হতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।


চরফ্যাশনে প্রশিক্ষাণার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

 
সেখানে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, ছাত্রশিবির শহর সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি মো. ফরিদ উদ্দিন, সদর উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. ইসমাইল আলী ও ছাত্রশিবির শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমাদ প্রমুখ।




প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের উপযুক্ত বিচার হলে ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না। বাংলাদেশে  নতুন করে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না। বিচারহীনতার সংস্কৃতি চিরতরে বন্ধ হবে। বাংলার জনগণ ফ্যাসিবাদের বিচারের দাবিতে আজ ঐক্যবদ্ধ।


ভাঙচুর করে, ককটেল বিস্ফোরণ করে, গাড়িতে আগুন দিয়ে বিচারের অগ্রগতি রুখে দেওয়া যাবে না।





সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :