গভীর রাতে থেমে থাকা বাসে আগুন, গাড়িতে থাকা ঘুমন্ত চালক দগ্ধ

আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১০:৩৬:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১০:৩৬:১৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জের শিবালয়ে থেমে থাকা দি হলি চাইল্ড স্কুল ও কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা তাবেজ খান (৪৫) নামের বাসচালক গুরুতর দগ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

দগ্ধ চালক তাবেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইবিকুরা এলাকার আবুল হোসেনের ছেলে।

 

 

তাবেজ খানকে আশঙ্কাজনকভাবে শিবালয় থানা পুলিশ উদ্ধার করে ঢাকায় চিকিৎসার জন্য পাঠিয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল পরে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবালয়ের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি স্কুলবাস পার্কিং করে রাখা ছিল। চালক তাবিজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন।

 
হঠাৎ রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা ওই বাসে আগুন দেয়। মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ছড়িয়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিবালয় থানা পুলিশ চালককে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় বার্ন ইউনিটে রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
 
এদিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী কালের কণ্ঠকে বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের ফলসাটিয়া এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা- এমন খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বাসটিতে থাকা চালককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :