নাশকতার চেষ্টার অভিযোগে নেত্রকোনায় আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৫:২৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৫:২৭:৫৩ অপরাহ্ন

নেত্রকোনার দুর্গাপুরে নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, পৌর ওয়ার্ড যুবলীগের সভাপতি খোকন মিয়া, ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, আওয়ামী লীগ কর্মী লাভলু মিয়া, শামীম মিয়া, শাহ আলম।

 

 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে দুর্গাপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করা হয়েছিল। তার মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি বলেন, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত দুর্গাপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 
আমরা তৎপর আছি।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :