‘লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুর-ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচলে বাধা

আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৯:৪৩:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৯:৪৩:৩৩ পূর্বাহ্ন

ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড, পুলিয়া ও পুকুরিয়া এলাকায় মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকাল পৌনে ৯টা থেকে সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যান স্বাভাবিক হতে দেখা গেছে। 

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকে শুয়াদী ও পুলিয়া বাজার এলাকায় মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

 

 

স্থানীয়রা জানান, ভোর থেকেই বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা শুয়াদী বাসস্ট্যান্ড, পুলিয়া ও পুকুরিয়া লকডাউনের সমর্থনে সড়কে অবস্থান নেন। সকাল ৭টার দিকে অনেকেই তাদের সাথে যুক্ত হলে পুরো রাস্তা অবরোধ হয়ে যায়। অল্প সংখ্যক লোকাল বাস চলাচল করতে দেখা গেলেও ফরিদপুর থেকে আন্ত:জেলা পরিবহন বন্ধ রয়েছে বলে একটি সূত্র জানায়। এ সময় অবরোধকারী রোগী থাকা অ্যাম্বুলেন্সগুলোকে যেতে দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।

 

 

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধের খবর শুনে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে আশা করছি।

এদিকে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, খুব সকালে ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের পুলিয়া বাজার এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করার বিষয়টি জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে সকল ধরনের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদক : সৈয়দ আনোয়ার আবদুল্লাহ 

ন্যাশনাল মিডিয়া হাউজ লিঃ 

ঠিকানা : রিসোর্সফুল পল্টন সিটি, ৮ম তলা, ৫১-৫১/এ, পুরানা পল্টন। ঢাকা-১০০০.

ফোন : 0963 8932 732, ই মেইল : news@nationaltimes24.com

অফিস :